পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমদ

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে পারে।” তিনি জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

ড. নিয়াজ আহমদ খান বলেন, তিনি নির্বাচন-পরবর্তী সময়ে নতুন প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন। পদত্যাগের সিদ্ধান্তের মূল কারণ হিসেবে তিনি রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ