বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভেরিফায়েড কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া অত্যন্ত রহস্যজনক। সোমবার তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “যেইটা ভেরিফায়েড, সেইটা হ্যাক হয়ে গেল অল্প সময়ের জন্য। এটি খুবই রহস্যজনক।”
তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে বলেন, “জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল?”
রিজভী আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন। তাদের বক্তব্য শুনে বোঝা যায়, ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।
তিনি প্রশ্ন তুলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দলের নেতারা মন্ত্রী হয়েছিলেন। তাহলে এখন কেন দলের প্রধান কোনো নারী হবে না, আর একজন নারীকেও মনোনয়ন দেওয়া হচ্ছে না?
