আওয়ামী লীগ স্থগিত,তবু প্রবাসে সক্রিয়;ইউনূস শিবিরে ডিম নিক্ষেপে বিরূপ প্রতিক্রিয়া

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন প্রবাসীদের ক্ষোভের মুখে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি আকস্মিকভাবে ঘটলেও এতে প্রবাসীদের বিরূপ প্রতিক্রিয়া ও হতাশা প্রকাশ পায়।

প্রবাসীদের অভিযোগ, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেও ইউনূস দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা হয়েছে, যা জনগণ ও প্রবাসীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

বর্তমানে আওয়ামী লীগ সাবেক সরকার হিসেবে দেশে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রেখেছে। তবে প্রবাসী নেতাকর্মীরা মনে করেন, দলের সাংগঠনিক শক্তি অটুট রয়েছে এবং জনগণের রায়ই শেষ পর্যন্ত প্রমাণ করবে আওয়ামী লীগের অবস্থান।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ