নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে নেই বাংলাদেশ, থাকছেন দুই বাংলাদেশি আম্পায়ার

অবশ্যই পরুন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তবে ২১ জানুয়ারি বোর্ডসভা শেষে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এরপর বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপ থেকে তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও টুর্নামেন্টে দেশটির প্রতিনিধিত্ব করবেন দুজন আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুক্রবার ৩০ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে এই দুই বাংলাদেশি আম্পায়ারের নাম রয়েছে।

আম্পায়ারদের তালিকায় আরও রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব।

এছাড়া পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ছয়জন। তারা হলেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ