একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসব : নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে একটি কার্ডের মাধ্যমেই নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি বলেন, বর্তমানে দেশে কার্ডের রাজনীতি চলছে, তবে এনসিপির প্রস্তাব একটি মাত্র কার্ড। সেটি হবে জাতীয় পরিচয়পত্র বা নাগরিক কার্ড।

শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি ইশতেহার ঘোষণার পর এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে এনসিপি সরে আসেনি। সংস্কারের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জোট সরকার গঠিত হলে অংশীদারির ভিত্তিতে এসব সংস্কার কার্যকর করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জোট সরকার গঠিত হলেও কোনো একটি নির্দিষ্ট দলের একক পরিকল্পনায় দেশ পরিচালিত হবে না। ভিন্ন ভিন্ন দলের সমন্বয়ে গঠিত সরকার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করবে।

দলের ইশতেহার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনের আগে অনেক দল বড় বড় প্রতিশ্রুতি দেয়, তবে এনসিপির ইশতেহার বাস্তবতার আলোকে প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষমতায় গেলে শিক্ষা, রাষ্ট্রীয় সংস্কার, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ খাতে জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ