ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস?

অবশ্যই পরুন

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি করেছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় তিনি কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

তবে রবার্তো কার্লোস বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত দাবি ও গুঞ্জনের মধ্যেই রয়েছে।

এরই মধ্যে মরোক্কান বংশোদ্ভূত ফিফা-লাইসেন্সপ্রাপ্ত ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ