প্রয়োজনে তোমরা হাদির বউকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দেও: হাদির ভাই শরীফ ওমর

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি। তবে এখনো তিনি ওই পদে যোগদান করেননি।

এদিকে যুক্তরাজ্যে যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকে সঙ্গে নেওয়ার ইচ্ছা প্রকাশ করাকে কেন্দ্র করে পরিবারের ভেতরে প্রকাশ্য মতবিরোধ দেখা দিয়েছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছোট ভাই শরিফ ওসমান বিন হাদির একটি ছবি শেয়ার করে আবেগঘন একটি পোস্ট দেন শরীফ ওমর বিন হাদি। পোস্টে তিনি লেখেন—

“আমি ওসমান হাদির ভাই প্রমান করার মত একটা ছবি পেয়েছি। ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও। এমনকি তার বউকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দেও প্লিজ। নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি যুক্তরাজ্যে চলে যাবো।”

এই পোস্টের পরপরই শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা তার ফেসবুক টাইমলাইনে পোস্টটি শেয়ার করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন—

“মেজ ভাইয়া ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে নিবে। আর ফিরনাসরে সবাই নিয়ে নিতেই চাইবে এটাই স্বাভাবিক। বাই দা ওয়ে ফিরনাসের বাবা একজনই শহীদ ওসমান হাদি।”

দুই পক্ষের এই প্রকাশ্য বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কেউ কেউ বিষয়টিকে পারিবারিক ও আইনি কাঠামোর মধ্যে সমাধানের আহ্বান জানাচ্ছেন, আবার অনেকেই শিশুটির সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন।

জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে শরীফ ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরবর্তীতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত তার জানাজায় লাখো মানুষ অংশ নেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ