মিছিল থেকে নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগকে অসাংবিধানিকভাবে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করে বর্তমান সরকার একটি অগণতান্ত্রিক নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ দেশের গণতন্ত্র, সংবিধান ও জনগণের ভোটাধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করছে।
ছাত্রলীগ নেতারা বলেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে কোনো নির্বাচনই অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য হতে পারে না। তারা বর্তমান সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের দাবি জানান।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
