হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল করল ইসি

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে ঋণ খেলাপির অভিযোগ সংক্রান্ত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে মনোনয়ন বাতিলের ঘোষণা দেওয়া হয়।

এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন।

বিকেল ৪টায় অনুষ্ঠিত অষ্টম দিনের শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন। শুনানি শেষে কমিশন সর্বসম্মতিক্রমে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ