জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। প্রায় এক বছরের সংসার ভাঙার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান।
ইনডিপেনডেন্ট ডিজিটালকে দেওয়া বক্তব্যে তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা জুলাইয়ের শেষ দিক থেকেই আলাদা থাকছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর ছড়ানোয় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু পরিস্থিতির কারণে এখন বলতে হচ্ছে। সময় নিয়ে বিস্তারিত জানাবো।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি নিউইয়র্কে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
ন্যাশনিক্স/এলকে
