প্রতি মিনিটে কত টাকা পারিশ্রমিক পান তামান্না?

অবশ্যই পরুন

পারিশ্রমিকে নতুন উচ্চতায় তামান্না ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও ক্যারিয়ারে তার কোনো প্রভাব পড়তে দেননি দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলেও কাজের ব্যস্ততায় নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ ও ‘তুফান’-এর মতো জনপ্রিয় গানে তার উপস্থিতি প্রমাণ করে দিয়েছে তামান্না এখনো দর্শকপ্রিয়তার শীর্ষে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ২০২৬ সালেও তার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। তবে নতুন বছরে তিনি আলোচনায় এসেছেন মূলত তার পারিশ্রমিকের অঙ্ক ঘিরে। এখন আর সিনেমা বা দিনের ভিত্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই কাজের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গোয়ায় আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটের নৃত্য পরিবেশনের জন্য তামান্না দাবি করেন ৬ কোটি টাকা। অর্থাৎ, মঞ্চে প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়ায় ১ কোটি টাকা। অনুষ্ঠানে আরও বহু তারকা উপস্থিত থাকলেও দর্শকদের মূল আকর্ষণ ছিলেন তামান্নাই।

টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও তার উপস্থিতির কারণে অনুষ্ঠানটির কোনো টিকিট অবিক্রিত ছিল না। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকদের উচ্ছ্বাস কয়েকগুণ বেড়ে যায়। এত অল্প সময়ের পারফরম্যান্সের জন্য এত বড় অঙ্কের পারিশ্রমিক পাওয়া বর্তমান সময়ে অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে দেখা যায় কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক হিট আইটেম সং ও ওয়েব সিরিজে সাফল্যই তামান্নাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত জীবনের কষ্ট পেছনে ফেলে তিনি এখন পুরোপুরি মনোযোগী নিজের কাজ ও ক্যারিয়ারের নতুন উচ্চতা ছোঁয়ার লক্ষ্যে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ