বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফজরের নামাজের পরপরই ইন্তেকাল করেছেন। তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
