মাহফুজ ও আসিফের দুর্নীতি অভিযোগে রাস্তায় তৃণমূল এনসিপি

অবশ্যই পরুন

সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল এনসিপি।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংগঠনের উদ্যোক্তা ও এনসিপির সাবেক নেতা মুনতাসির মাহমুদ এই কর্মসূচির ঘোষণা জানান।

মুনতাসির জানান, রাত ৯টায় বাংলামোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। তিনি বলেন, সাবেক ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরুর দাবিতেই এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

তৃণমূল এনসিপি বিক্ষোভের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, এর আগে মুনতাসির মাহমুদ তৃণমূল এনসিপি নামে নতুন একটি সংগঠন গঠনের ঘোষণা দিয়েছিলেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ