আগামীকাল বা বৃহস্পতিবারই ঘোষণা আসছে ১৩তম জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

অবশ্যই পরুন

চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার ভাষণ—সময়সূচি এখন কেবল প্রকাশের অপেক্ষা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ প্রস্তুত থাকার পাশাপাশি আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায়, অথবা পরদিন বৃহস্পতিবার ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ জানান, তফসিল ঘোষণার ভাষণে সিইসি রাজনৈতিক দল ও সব অংশীজনকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতার আহ্বান জানাবেন। রেওয়াজ অনুযায়ী, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে প্রস্তুতি–সংক্রান্ত বিষয়াদি নিয়ে সিইসি আজ প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করছেন।

এর আগে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে। পাশাপাশি আরপিও সংশোধনের গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী

পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে টিক বা ক্রস মার্ক না থাকলে ভোট গণনা হবে না,

একাধিক প্রতীকে টিক চিহ্ন থাকলে সেটিও বাতিল ভোট হিসেবে গণ্য হবে।

তফসিল ঘোষণার প্রস্তুতি কার্যত সম্পন্ন, এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণা।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ