২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শেষ হয়েছে এবং সব গ্রুপের তালিকা এখন চূড়ান্ত। ফিফা জানিয়েছে, আগামী শনিবার সব ম্যাচের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এবারের আসরে জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও আর্জেন্টিনা—চার ফেভারিট দলই পড়েছে ভিন্ন ভিন্ন গ্রুপে।
অন্যদিকে আলোচিত ডেথ গ্রুপ হিসেবে বিবেচিত ডি গ্রুপ এবার তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ নিয়ে গঠিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে রয়েছে।
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে অফ ডি
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, প্লে অফ এ
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে অফ সি
গ্রুপ ই : জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, প্লে অফ বি
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, ক্যাবো ভার্দে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে অফ ২
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে অফ ১
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের শুরুতেই ফিফা তাদের নতুন চালু করা শান্তি পুরস্কার প্রদান করে। প্রথমবারের মতো দেওয়া এই ফিফা পিস প্রাইজ পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাতে পুরস্কারটি তুলে দেন।
ন্যাশনিক্স/এজে
