সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অবশ্যই পরুন

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার সকাল থেকে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের কারণে নিউমার্কেট–আজিমপুর–ধানমন্ডি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

সকালে ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে আজিমপুর মোড় ঘুরে আবারও কলেজের সামনে এসে সড়ক অবরোধ করে বসে পড়েন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫–এর অধ্যাদেশ জারির কোনো অগ্রগতি হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চয়তায় রয়েছেন বলে দাবি তাদের।

তারা জানান, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ