আগামীকাল যমুনা অভিমুখে বিক্ষোভ, শুক্রবার মশাল মিছিল ঘোষনা

অবশ্যই পরুন

বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে ও বন্দর রক্ষার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় সমাবেশ শেষে মিছিলটি যমুনা অভিমুখে যাত্রা করবে।

একই দাবিতে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)সহ আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করবে।

সরকারি নীতির বিরোধিতায় এসব কর্মসূচির সূত্রপাত বহু আগের। বন্দর ব্যবস্থাপনায় অনিয়ম ও ধীরগতির অভিযোগ তুলে বিগত সরকার বিদেশি কনসালট্যান্ট প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু করে। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে দিলে সমালোচনার ঝড় ওঠে। একই সময়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক একটি কোম্পানিকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর আরও গতি পায়।

বামপন্থী রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে, এবং আগামী দুই দিনের কর্মসূচি সেই আন্দোলনের সর্বশেষ ধাপ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ