আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০ গরু ডাকাতি

অবশ্যই পরুন

সাভারের আশুলিয়ায় মহাসড়কে ঘটেছে দুঃসাহসিক গরু ডাকাতির ঘটনা। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে নবীনগর–চন্দ্রা সড়কের ডিইপিজেড এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রাক ও তাতে থাকা ৩০টি গরু লুট করে ডাকাতরা।

রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ৩০টি গরু নিয়ে একটি ট্রাক যাত্রা করছিল। রাত প্রায় ২টার দিকে ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের পথ রোধ করে। তখনই সশস্ত্র ডাকাতরা ট্রাকের চালক ও গরু ব্যবসায়ীকে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

ওসি আব্দুল হান্নান জানান, পুলিশের রাতভর তৎপরতার পর রবিবার সকালে ময়মনসিংহ থেকে ট্রাকটি ও পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, এবং বাকি গরু উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ