খুলনা আদালত এলাকায় দিনের আলোয় গুলি ও কুপিতে দুইজনের মৃত্যু

অবশ্যই পরুন

খুলনা আদালত প্রাঙ্গণে দিনের আলোয় ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দিয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। ঠিক সেইসময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও তাদের প্রাণ রক্ষা করা যায়নি। পুলিশ জানায়, নিহতরা হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়। সেই মামলার হাজিরায় অংশ নিতে আজ আদালতে এসেছিলেন হাসিব।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ