ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভবনের ১০ নম্বর তলা অংশে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ঘটনা জানাজানি হলে ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে কাজ অব্যাহত রয়েছে।
বিস্তারিত আসছে…
