জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ রবিবার দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র জানায়, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান দলীয় অবস্থান তুলে ধরা হতে পারে। পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনিক্স/এজে
