রাজধানীর মোহাম্মাদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৩৫) নামে এক বেকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রায়েরবাজার এলাকায় অটোরিকশায় যাওয়ার সময় চার-পাঁচজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত হাফিজুর রহমান বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মোহাম্মাদপুরের বশিলা এলাকায় থাকেন।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ঘটনাটি নিশ্চিত করে জানান, এখনো থানায় আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
