পিস্তলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২২ কর্মী আটক

অবশ্যই পরুন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে পরিচিত হলেও বাস্তবে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে শনিবার বিকেলে বাজিতপুর শহরে একটি সশস্ত্র মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শহর প্রদক্ষিণকারী এ মিছিলে মোটরসাইকেলে ছিলেন সৈয়দ এহসানুল হুদা। তার সামনে ও পেছনে শতাধিক কর্মী-সমর্থক লাঠিসোটা, দা, বল্লম, তলোয়ারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে অংশ নেয়। স্থানীয়দের দাবি মিছিলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাও উল্লেখযোগ্যসংখ্যায় ছিল।

রাতে যৌথবাহিনীর অভিযানে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। অভিযানে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য আটক ব্যক্তিরা সবাই সৈয়দ এহসানুল হুদার সমর্থক।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ