গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

অবশ্যই পরুন

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫০)। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

তারিক রিফাত গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।

স্বজনরা জানায়, ১৭ নভেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়। এরপর কারাগারে অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার তিনি থানায় ফেরত আসেন। রোববার দুপুরে আদালত তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিকেলে জেলখানায় ফিরেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

স্বজনদের দাবি তারিক রিফাতের হৃদয়ে রিং পরানো ছিল। চিকিৎসক উন্নত চিকিৎসার নির্দেশ দিলেও পুলিশ তা মানেনি, যার ফলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

পুলিশ জানায়, তারিক রিফাতের বিরুদ্ধে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং জামায়াত নেতা হত্যাচেষ্টাসহ একাধিক পুরোনো মামলা ছিল। এ কারণে ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ