তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন করার নির্দেশ আপিল বিভাগের

অবশ্যই পরুন

সংবিধানে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। প্রায় ১৪ বছর আগে বাতিল হওয়া এই ব্যবস্থা আবারও কার্যকর হচ্ছে এবং চতুর্দশ জাতীয় নির্বাচন থেকেই তা বাস্তবায়ন হবে।

১১ নভেম্বর শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছিল। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে যুক্তি তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামের পক্ষে বক্তব্য রাখেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একই মামলায় পাঁচজন বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মোট ১০ কার্যদিবস ধরে টানা শুনানি হয়।

শুনানিতে আপিলকারী ও রাষ্ট্রের আইনজীবীরা যুক্তি দেন—দেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানো জরুরি। এই ব্যবস্থা বাতিলের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে থাকে বলেও তারা মত দেন।

রায় ঘোষণার পর বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জনগণ আবারও নিজের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবেন, যা গণতন্ত্রকে শক্তিশালী করবে। তাঁর মতে, এই রায় রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার পথ থেকে দেশকে ফেরাতে সহায়ক হবে।

ন‍্যাশনিক্স

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ