সকল সরকারি কলেজে আজকে থেকে এই আন্দোলন শুরু

অবশ্যই পরুন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় আড়াই হাজার প্রভাষকের পদোন্নতি দীর্ঘদিন ধরে স্থগিত থাকায় আজ থেকে সারাদেশের সরকারি কলেজগুলোতে “No Promotion, No Work” কর্মসূচি শুরু হয়েছে।

প্রভাষকরা অভিযোগ করেছেন, শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালের বিধি কার্যকর থাকা অবস্থায় বাতিলকৃত ২০০০ বিধির ভিত্তিতে বিধি-বহির্ভূত ৫৭টি আদেশ জারি করেছে। এসব আদেশের ফলে প্রায় ২,৩০০ আত্মীকৃত শিক্ষক সিনিয়রিটির সুবিধা পাচ্ছেন, অথচ নিয়মিত ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি আটকে গেছে।

২০২৫ সালের ৪ জুন ডিপিসি সভা অনুষ্ঠিত হলেও মন্ত্রণালয় কোনো পদোন্নতির জিও জারি করেনি। কর্মকর্তাদের দাবি আদালতের কোনো স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া থামিয়ে রেখেছে।

৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রভাষকরা ৭–১২ বছর প্রথম পদোন্নতির অপেক্ষায় আছেন। একই সময়ে অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা নিয়মিতভাবে প্রমোশন পেলেও শিক্ষা ক্যাডারে গত ১৭ মাস ধরে কোনো পদোন্নতি হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, যোগ্যতা পূরণ করেও পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে মারাত্মক হতাশা তৈরি হয়েছে।

তাদের দাবি অবৈধ আদেশ বাতিল করে ডিপিসির সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে পদোন্নতির জিও প্রকাশ করতে হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ