মেহজাবিনকে গ্রেফতারের নির্দেশ দিল হাইকোর্ট

অবশ্যই পরুন

ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।

গত ১০ নভেম্বর আদালতে হাজিরার নির্ধারিত দিনে তারা না আসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া এ পরোয়ানা জারি করেন—এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী আমিরুল ইসলাম।

আদালত আগামী ১৮ ডিসেম্বর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবিন বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন, যা তার নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও কোনো কার্যক্রম শুরু না হওয়ায় আমিরুল টাকা চাইলে বিভিন্ন অজুহাত দিয়ে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১৬ মার্চ হাতিরঝিলের পাশে একটি রেস্টুরেন্টে আমিরুল টাকা চাইতে গেলে মেহজাবিন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং পুনরায় টাকা চাইতে এলে ‘মেরে ফেলার’ হুমকি দেন। পরে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেয়।

এর পর ২৪ মার্চ আমিরুল আদালতে মামলা করেন।

এ বিষয়ে জানতে মেহজাবিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন এবং যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ