কানাইঘাটে বেপরোয়া জামায়াত-শিবিরের হামলায় যুবলীগ নেতা আহত

অবশ্যই পরুন

কানাইঘাটে জামায়াত শিবিরের বেপরোয়া হামলায় উপজেলা যুবলীগের সদস্য শহীদ আহমেদ আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে কলেজ ছাত্রলীগের ওপর হামলার পর সন্ধ্যা সময়ে শহীদ আহমেদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে লুট ও হামলা চালানো হয় এবং তাকে কুপিয়ে মারাত্মক যখম করা হয়।

স্থানীয়রা জানান, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে শহীদ আহমেদের ওপর লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। আহত শহীদ আহমেদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা যুবলীগের নেতারা এই হামলাকে নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ