সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “মেট্রোরেলে আগুন দিয়ে শতাধিক মানুষ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র” সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে। এতে মেট্রোরেল ও আওয়ামী লীগকে কেন্দ্র করে একটি কথিত “ফলস ফ্ল্যাগ অপারেশন” পরিকল্পনার দাবি করা হয়েছে, যা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দাবি করা হয়েছে, এক মেট্রোরেল কর্মকর্তা এক অজ্ঞাত ব্যক্তিকে মেসেঞ্জারে লিখেছেন, “মেট্রোরেলের আগামী কাল কিছু করার পরিকল্পনা করছে সরকার। কালকে দায়িত্বে থাকা কিছু পয়েন্ট থেকে কর্মকর্তা সরিয়ে নেওয়ার নির্দেশনা আছে, সম্ভবত কিছু ঘটবে। সরকার ফলস ফ্ল্যাগ অপারেশন করে মেট্রোরেলে আগুন দিয়ে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে ও দেশীয়ভাবে সন্ত্রাসী প্রমাণ করতে চাইবে। তোমরা চাইলে এটা দেশবাসীকে জানাই রাখতে পারো।”
এই কথোপকথনের স্ক্রিনশটটি “Rebellious Roar” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা, সমালোচনা জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এছাড়া মেট্রোরেলে আগুন দেওয়ার ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত করে এনএসআইয়ের সাবেক ডেপুটি আমিনুল হক পলাশ তার নিজস্ব ফেইসবুক ওয়ালে একটি ভিডিও বার্তা শেয়ার করেন।
তবে এখন পর্যন্ত মেট্রোরেল কর্তৃপক্ষ বা সরকারের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
