মানবাধিকার লঙ্ঘন ও স্বৈরাচারী শাসনের অভিযোগ সত্ত্বেও ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে এবার ‘জাতীয় নায়ক’ উপাধিতে ভূষিত করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) জাকার্তার মেরদেকা প্রাসাদে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর নাম নায়কদের তালিকায় যুক্ত করা হয়।
প্রতি বছর দেশটির স্বাধীনতা ও উন্নয়নে অবদান রাখা নাগরিকদের এই সম্মান দেওয়া হয়। এবার সুহার্তোসহ মোট ১০ জনকে এ উপাধি দেওয়া হয়, যার সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো যিনি সুহার্তোর সাবেক জামাতা।
সমর্থকদের দাবি তার নেতৃত্বেই ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়, অবকাঠামো ও শিল্পায়নে বড় অগ্রগতি আসে।
তার সময় গড় প্রবৃদ্ধি ছিল প্রায় সাত শতাংশ; মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসে। তাই তাকে অনেকে “উন্নয়নের জনক” হিসেবেও উল্লেখ করেন
অ্যামনেস্টি ইন্দোনেশিয়া জানিয়েছে এই সিদ্ধান্ত ইতিহাসকে ‘পাল্টে ফেলার চেষ্টা’, কারণ মানবাধিকার লঙ্ঘনের দায় সহজে মুছে ফেলা সম্ভব নয়।
রাজধানীতে তার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে, অনলাইনে হাজারো স্বাক্ষর জমা পড়েছে।
অন্যদিকে একই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট আবদুররহমান ওয়াহিদ এবং নিহত শ্রমিক অধিকারকর্মী মারসিনাহকেও ‘জাতীয় নায়ক’ ঘোষণা করা হয় যাদের দুজনই সুহার্তোর কঠোর সমালোচক ছিলেন। ফলে তালিকায় তাদের নামও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
