রাশমিকা মান্দানার বাগদানের আংটির মূল্য নিয়ে জল্পনা

অবশ্যই পরুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন এমন খবরেই জমে উঠেছে বিনোদনপাড়া। বহুদিন ধরেই তাদের প্রেম ভক্তদের কাছে খোলামেলা গোপন ছিল, অবশেষে সম্পর্ক আনুষ্ঠানিকতার পথে এগিয়েছে।

সম্প্রতি অভিনেত্রী রাশমিকা অংশ নেন জগপতি বাবুর সঞ্চালনায় একটি টক শোতে, যেখানে তিনি নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারণায় হাজির হন। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর অনামিকার ঝকঝকে হীরার আংটি। লাল প্রিন্টেড সালোয়ারে হাজির রাশমিকার হাত উঁচিয়ে শুভেচ্ছা জানানোর মুহূর্তেই আংটি সবার নজর কাড়ে।

আংটি নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকার লাজুক হাসি আরও জোরালো হয়। সঞ্চালক মজার ছলে বলেন, “আপনার জীবনে এখন বিজয়–ই বিজয়।” তিনি ইঙ্গিত করেন বিজয় দেবেরাকোন্ডা, বিজয় সেতুপতি এবং থালাপতি বিজয়ের প্রতি রাশমিকার পছন্দের দিকেও, আর দর্শকদের উদ্দেশে দুষ্টুমি করে চোখ মারেন। এসব কথায় অভিনেত্রী শুধু হেসেই যান।

উপস্থাপক পরে আংটিকে ঘিরে জানতে চান এটি কি কোনো বিশেষ অর্থ বহন করে? রাশমিকা প্রকাশ্যে কিছু না বললেও জানিয়েছেন, “আংটিটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।” সঞ্চালক আরও যোগ করেন, নিশ্চয়ই আংটির পেছনে ব্যক্তিগত গল্প আছে। উত্তরে রাশমিকা শুধু জানান, “আমি এই মুহূর্তগুলো উপভোগ করছি।”

যদিও আংটির দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে পরিচিত জুয়েলারি ডিজাইনার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুমিত মেরুলিয়া অনুমান করছেন এটি ১.৫ ক্যারেটের গোলাকৃতি সলিটেয়ার, ফ্লাশ সেটিংয়ে বসানো। তাঁর ধারণা, আংটির সম্ভাব্য দাম ২২ লাখ ৮৮ হাজার রুপি বা প্রায় ৩০ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)।

বিনোদনজগতের সুত্রে জানা গেছে, গত অক্টোবরে হায়দরাবাদের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তারা আংটি বদল করেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বিজয় দেবেরাকোন্ডার ব্যবস্থাপনা টিম বাগদান নিশ্চিত করেছে। আরও জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হওয়ার পরিকল্পনা রয়েছে।

‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় বলে প্রায় সাত বছর ধরে গুঞ্জন চলছিল। এবার সেই গল্প পূর্ণতা পেতে যাচ্ছে, ভক্তরাও অপেক্ষায় সুখবরের আনুষ্ঠানিক প্রকাশের।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ