বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় অংশীদারিত্ব চায় এনসিপি

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র। সূত্রে জানা গেছে, দলটি বিএনপির কাছে ২০টি আসন চেয়েছে, যার মধ্যে ঢাকায় চারটি আসন রয়েছে।

এনসিপি চাইছে, দুই দলের মধ্যে সমঝোতা হলে সংশ্লিষ্ট আসনে বিএনপি প্রার্থী না দেয়। এছাড়া, বিএনপি সরকার গঠন করলে মন্ত্রিসভায়ও অংশীদার হতে আগ্রহী দলটি।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, কেবল আসন নয়, ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও নিশ্চয়তা চায় এনসিপির নেতারা। আলোচনায় তারা মন্ত্রিসভায় তিনটি পদ চেয়েছেন। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

অন্যদিকে, বিএনপি চাইছে এনসিপি যেন জামায়াতের সঙ্গে কোনো ধরনের নির্বাচনী জোট বা সমঝোতায় না যায়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ