সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী ঝুমা সহ গ্রেপ্তার ৬

অবশ্যই পরুন

কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ নেত্রী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর সঙ্গে আরও ছয়জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ডিবির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান সাতজনের বিরুদ্ধেই আইনগত প্রক্রিয়া চলছে।

জানা যায়, ঝুমা ফেরদৌস যিনি ঝুমা তালুকদার নামেও পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে দলীয় প্রতীক না পাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ