ধানের শীষের মনোনয়ন তালিকায় নাম নেই রুমিম ফারহানার

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
তবে এই তালিকায় নেই দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম।

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে লড়াই করেছিলেন। সেই সময় বিএনপির নির্বাচিত ৭ জন সংসদ সদস্যের মধ্যে একমাত্র নারী হিসবে তিনি ছিলেন।
বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দলীয় দায়িত্বে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবমাননাকর পোস্টের মাধ্যমে আরও সমালোচিত হন। পূর্বেও তিনি সমালোচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে ১০ কাঠার একটি প্লট নিয়ে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ