আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে।
মির্জা ফখরুল জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ২৩৫টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। যুগপৎ আন্দোলনের অংশীদারদের প্রার্থী তালিকা পরবর্তীতে সমন্বয় করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ন্যাশনিক্স/এপি
