ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয় সংসদের মোট ৩০০টি আসনের মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং কয়েকটি আসন জোটের শরিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
চট্টগ্রাম বিভাগে ১৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এখন পর্যন্ত ১০টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন-
চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া): এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সরোয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
তবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।
এবারের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বঞ্চনা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা সোমবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় অবরোধ সৃষ্টি করেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচলে দীর্ঘ সময়ের জন্য স্থবিরতা দেখা দেয়।
এছাড়া কক্সবাজার-৩ আসনের প্রার্থীর নামও এখনো ঘোষণা করা হয়নি।
