আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি।

এই ঘোষণার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল, যা আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান ও কৌশলের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ