মাগুরায় শিক্ষাঙ্গনে জামায়াতের রাজনীতি ঠেকালো শিক্ষার্থীরা

অবশ্যই পরুন

মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে স্কুল এসেম্বলির সময় এক রাজনৈতিক প্রার্থীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই এসেম্বলিতে জামায়াতে ইসলামীর একজন এমপি প্রার্থী নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বক্তব্য চলাকালেই কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ জানায় এবং পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। পরে তারা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

ওই শিক্ষার্থীদের “ তুমিও জানো আমিও জানি জামায়াত শিবির পাকিস্তানি” স্লোগান দিতে দেখা যায়

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে শিক্ষার্থীদের অবস্থানকে সচেতন নাগরিক উদ্যোগ হিসেবে দেখছেন, বিদ্যালয়ে জামায়াতের এরকম অপরাজনীতির সমালোচনা করছেন অনেকে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ