বিএনপি নেতাদের মানহানির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।

আদালত মামলার আবেদনটি গ্রহণ করে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-কে। ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ নির্দেশ দেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ৫ আগস্টে তৎকালীন সরকার পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে বিএনপি এবং দলের নেতাদের সম্পর্কে বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করেন। এসব বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপি নেতাদের সুনাম নষ্ট ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ