আজ জেল হত্যা দিবস: জাতির চার নেতার প্রতি শ্রদ্ধা ও শোক

অবশ্যই পরুন

আজ ৩ নভেম্বর, বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন, জেলহত্যা দিবস।
১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগরের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার জাতীয় নেতা, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।

১৯৭৫ সালের ২২ আগস্ট খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বাধীন সরকার এই চার নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে ৩ নভেম্বর গভীর রাতে তাদের ওপর চালানো হয় পরিকল্পিত হত্যাকাণ্ড। আন্তর্জাতিকভাবে আলোচিত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার বই “Bangladesh: A Legacy of Blood”-এ এই হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

হত্যাকাণ্ডের পরদিন লালবাগ থানায় মামলা দায়ের করেন তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল। দীর্ঘ তদন্ত শেষে ১৯৯৮ সালের ২০ অক্টোবর সিআইডি ২০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। প্রায় ছয় বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করে।

রায়ে রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ এবং এলডি দফাদার আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমদসহ ১২ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
তবে সাবেক রাজনীতিক কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহের উদ্দিন ঠাকুরকে আদালত খালাস দেন।

জাতির ইতিহাসে এই দিনটি বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চেতনাবাহী নেতৃত্বকে নিঃশেষ করার এক ভয়াবহ ষড়যন্ত্রের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ