উপহারের নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

অবশ্যই পরুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সম্প্রতি একটি নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। উপহারটি দেওয়া হয় গত শনিবার (১ নভেম্বর) আলজেরিয়ার বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে।

পরদিন রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উপদেষ্টা জানান, তিনি উপহার হিসেবে পাওয়া নৌকাটি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন।
তার ভাষায়, “গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাপ্তি স্বীকার পত্রও পাওয়া গেছে।”

এ সময় তিনি সামাজিক মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান এবং জানান, সরকারি নিয়ম অনুযায়ী উপহারটি জমা দিয়েই দায়িত্ব পালন করেছেন।

ন্যাশনিক্স

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ