বলিউডের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক সচীন সাংঘভি (সচীন-জিগার জুটির সচীন)কে যৌন হেনস্তার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগকারী ২৯ বছর বয়সী এক যুবতী পুলিশকে জানিয়েছেন, সচীন তাকে কাজের সুযোগ দেওয়ার কথা বলার পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
যুবতীর দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে সচীনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে ফোন নম্বর বিনিময় করা হয় এবং সচীন তাকে নিজের স্টুডিওতে ডেকে পাঠান। ওই স্টুডিওয় সচীন ওই যুবতীকে বিয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীতে নিয়মিত যৌন হেনস্তা চালানো হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে দ্রুত সচীনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই সুরকার জামিনে মুক্তি পান।
পুলিশ এ ঘটনায় তদন্ত চালাচ্ছে এবং আরও বিস্তারিত তথ্য প্রকাশের জন্য সময়ের অপেক্ষা করা হচ্ছে।
