এনসিপি নেত্রী মিশমার ফাঁস হওয়া অডিওতে টেন্ডার নিয়ে গোপন দর-কষাকষি?

অবশ্যই পরুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের এক আত্মীয়ের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিওটিতে শোনা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা ব্যবসায়িক অংশীদারিত্ব ও টেন্ডার সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন বলে দাবি উঠেছে।

কথোপকথনে মিশমা বলেন, “টেন্ডার তো একভাবে হয় না, নানা রকমের হতে পারে। এখন কোন কাজগুলো আপনারা করছেন, সেটা জানলে আমি বুঝতে পারব কীভাবে সহযোগিতা করা যায়।”

তিনি আরও যোগ করেন, “যদি আমি পাশে থাকি, তাহলে আমার দিক থেকেও কিছু নিশ্চয়তা দরকার। সেটা আপনাদের দিতে হবে।”

ব্যবসায়ীকে ভাইয়ের মতো সম্বোধন করে মিশমা জানান, তার উদ্দেশ্য ব্যবসা টিকিয়ে রাখা ও বড় ক্ষতি এড়ানো। জবাবে ব্যবসায়ী জানান, “টেন্ডার হাতে আছে, কিন্তু দলের কিছু নেতাকর্মীর কারণে এগোতে পারছি না।”

এ পর্যায়ে মিশমা বলেন, “আমাদের অনেকেই নানা দিক থেকে কাজ করছে, পুরো বিষয়টা এড়ানো কঠিন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে চট্টগ্রামে সংগঠনভিত্তিক কিছু বিতর্কে মিশমার নাম ওঠে আসে। এমনকি তার এক অনুসারীর চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে সাগুফতা বুশরা মিশমা বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আমাদের দলের ভেতর থেকেই কেউ এটা করাচ্ছে বলে সন্দেহ করছি। সময় পেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব।”

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ