ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামে মাছের ঘেরকে কেন্দ্র করে স্থানীয় দ্বন্দ্বে বিএনপি নেতা জাকির হোসেন মারধরের শিকার হয়েছেন । মঙ্গলবার (২০ অক্টোবর) রাতের ঘটনায় রাতে বিএনপি নেতা মাছের ঘের দখল করতে দিয়ে গনপিঠুনির শিকার হোন,আহত জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন সম্প্রতি নদীতে অবৈধ মাছের ঘের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম মাস্টারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঘটনার রাতে জসীম মাস্টারের পক্ষের লোকজন জাকির হোসেনকে মারধর করে হাত-পা বেঁধে কালাইনগর কবরস্থানে ফেলে রাখে। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাকির হোসেনের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করছেন, মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ও যুক্ত রয়েছে।
ন্যাশনিক্স/একেএ
