শেখ হাসিনার আগমন প্রত্যাশায় পোস্টারে পোস্টারে ছেয়ে যাচ্ছে সিলেট নগর

অবশ্যই পরুন

শেখ হাসিনার আগমনকে ঘিরে সিলেট নগরজুড়ে চলছে পোস্টারিং। নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ভালোবাসা, আবেগ ও অপেক্ষার বার্তা। ডিসেম্বর মাসকে সামনে রেখে নেত্রীর আগমনের প্রত্যাশায় এসব পোস্টারিং করা হয়েছে।

এ পোস্টারিংয়ের উদ্যোগ নিয়েছেন সিলেট জেলা যুবলীগের সংগঠক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

নগরীর বিভিন্ন স্থানে পোস্টারের মাধ্যমে শেখ হাসিনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। নেত্রীর আগমনকে ঘিরে এমন উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কর্মী-সমর্থকদের প্রত্যাশা ও আবেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ