‘বিবেকের তাড়নায় পদত্যাগ’ নড়াইলে বিএনপির কালিয়া উপজেলা সভাপতির দল ছাড়ার ঘোষণা!

অবশ্যই পরুন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মিলু দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, সাধারণ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ ও নৈতিক অবস্থান থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে দেওয়া এক বক্তব্যে ওয়াহিদুজ্জামান মিলু অভিযোগ করেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে। একই সঙ্গে নিরীহ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত রাতে একটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা বর্বর হামলা চালিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এসব ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষ হিসেবে এ ধরনের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করা তাঁর পক্ষে সম্ভব নয়।

নিজের বক্তব্যে তিনি ২৫ মার্চের কালরাতের ভয়াবহতার সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর তুলনা করেন। একই সঙ্গে বিএনপির নেতৃত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করে তিনি নড়াইলের বর্তমান পরিস্থিতিকে আতঙ্কজনক বলে উল্লেখ করেন।

ওয়াহিদুজ্জামান মিলু বলেন, বিবেকের তাড়নায় তিনি কালিয়া উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ