নড়াইলে তাণ্ডব! আ. লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ

অবশ্যই পরুন

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ও সংখ‍্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা বেন্দারচর গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ও বড়দিয়াবাজারের কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তারা। তবে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাধা সরিয়ে রাত ৮টার দিকে তারা সেখানে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল বলেও জানান তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ