বিলেতে দেশের ইজ্জত কি শুধু এখনই যায়, অতীতে যায়নি কেন?

অবশ্যই পরুন

লিখতে চাইনি । তবে ঘুম থাইকা উইঠ্যা বিলেতের কিছু বিলেতি বাঙ্গু সুশীল , কতিপয় সাংবাদিক, তথাকথিত কিছু ভুঁইফোড় সামাজিক সংগঠনের নেতা দেশে যাদের বেইল নাই তাঁরা প্রবাসে ‘দেশের সম্মান নিয়ে ঊদবাহু’ হয়েছেন দেখে মনে হলো কিছু লিখি ।

প্রবাসে ‘ এই রকম ‘ ঘটনা কি – নতুন কিছু ? থুথু উপর দিকে মারলে নীচে শরীরে পড়ে । এটা মনে রাইখেন । গত সতের বছর আমরা এই ডিম মারা দেখেছি হোটেলের সামনে । রাস্তায় । যখন তৎকালীন প্রাইম মিনিস্টার কোন ভিজিট করেছেন । এমন কোন অসভ্যতা নেই যেটা করা হয় নাই । তখন এগুলো হালাল ছিলো । ইজ্জত যায় নাই ।
একটা দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয় কে রাস্তায় ফেলে পিঠানো হয়েছে এই লন্ডনে । তখন ইজ্জত যায় নাই । হাসানুল হক ইনু একজন মন্ত্রী এম্পি এটিএন বাংলা লন্ডনে টক শো তে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে তাঁকে মারা হয়েছে । মাঠিতে ফেলে । সেখানে ইজ্জত যায় নাই ।

যেভাবে আদনান খাসোগীকে এয়াম্বেসির ভিতরে হত্যা করা হয় তেমনি ব্রিটেনে বাংলাদেশ এয়াম্বেসিতে মব করে ভাংচুর করা হয় । বঙ্গবন্ধুর ছবি নামানো হয় , হাইকমিশনার কে মারার জন্য খোঁজা হয় । মহিলা কর্মকর্তাকে ‘ টাচ ‘ করা হয় । তখন ইজ্জত যায় নি । পরবর্তীতে এরাই মন্ত্রী এম্পি হয়েছে । হাইকমিশনে হামলা মানে সার্বভৌমের উপর হামলা । তখন ইজ্জত যায় নি । আপনাদের স্ট্যাটাস তখন কই ছিল ?? নাকি শীতে খালি খাট কাপাইছেন । খালি *হুডি মারছেন ।
ফারজানা রুপাকে মনে আছে । এখন জেল খাটছেন !! আপনাদের সহকর্মী । এই ইস্ট লন্ডন মসজিদের সামনে তাঁকে বিবস্ত্র করার চেষ্টা হয়েছে । তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছিল । কই ছিলেন সেদিনের সব কমিউনিটি ‘ সব পাত্রে ধারণ ‘ করা নেতা ।

আমারে আর ‘ মাতায়েন’ না ভাই । এখন প্রতি সপ্তাহে ডেইলি মেইলে আরও ইংরেজি দৈনিকের যখন বাংলাদেশি ৭০/ ৬৫ বৎসরের বুড়া ইমাম যখন ১৩/১৫ বছরের মেয়ের সাথে জেনা করে কনভিক্টেড হয় । তখন ইজ্জত যায় না । কয়টা বাংলা পেপার , টিভিতে এই নিউজ দেখেছেন । ইজ্জত রক্ষার কি প্রানান্ত চেষ্টা !! এয়াসাইলাম প্রার্থীর তালিকায় যখন ‘ গে / লেসবিয়ানে ‘ বাংলাদেশীরা তালিকার ১/২ এ থাকে তখন ইজ্জত যায় না । হায় রে ইজ্জত ওয়ালা। নাকি খাট কাঁপাইতে আছো আর প্রডাকশন বাড়াচ্ছ । শীতের বিকল্প নাই ।

সৈয়দ হক
লেস্টার
ইউ কে
১৭/ ১১/ ২৬ ইংরেজি ।।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ