মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

অবশ্যই পরুন

কক্সবাজারের রামুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদারুল আলমকে গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বনসংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক দাবি করে তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা এবং হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তবে মামলার অভিযোগ ও এর প্রেক্ষাপট নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। দিদারুল আলম ওই এলাকার জাকের আহমদের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশের দাবি, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বনসংক্রান্ত একটি মামলায় দিদারুল আলমের সাজা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামু থানার এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে বাড়িতে অভিযান চালায়। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এসআই মোহাম্মদ আনোয়ারের ভাষ্য, দিদারুল আলমকে নিয়ে যাওয়ার পথে তাঁর পরিবারের সদস্য ও স্বজনসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পরে তাঁরা হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেন। এ ঘটনায় এসআই মোহাম্মদ আনোয়ার ও এএসআই বোরহান উদ্দিন আহত হন।

রামু থানার ওসি এ কে ফজলুল হক জানিয়েছেন, দিদারুল আলমের পাশাপাশি তাঁর ভাইয়ের বিরুদ্ধেও বন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে রাজনৈতিক পরিচয়ের কারণে দিদারুল আলমের বিরুদ্ধে করা মামলার অভিযোগ ও এর বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির দাবি উঠতে পারে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ