খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মী আহত

অবশ্যই পরুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লীগের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার আলুটিলা পুনর্বাসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা।

আহতদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ